ওসমানীনগর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার দাবিতে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলার গোয়ালা বাজারে উপজেলা জমিয়তের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ আবু আহমদের সভাপতিত্বে, সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুসসালামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা খুনীদের গ্রেফতারের জন্য সরকারের প্রতি দাবি জানান।
এতে বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দুর রহমান চৌধুরী , বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী, ওসমানীনগর উপজেলা জমিযতের সহ-সভাপতি মাওলানা মুস্তফা আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান খান , ইসলামি আন্দোলন ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ইমদাদুর রহমান , ওসমানীনগর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুর রহমান , প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ হুসাইন, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা ডা, হাবিবুর রহমান জাহান, ,ওসমানীনগর উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল হাই শিহাব, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন , সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল কুদ্দুস , মাওলানা মঈনুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মাওলানা মকবুল আহমদ যুব মজলিস ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মঈনুল ইসলাম মশকুর, জমিয়ত নেতা মো নুর উদ্দিন আহমদ, যুব জমিয়ত ওসমানীনগর উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ মুহসিন ফরিদী, শ্রমিক জমিয়ত নেতা আনোয়ারুজ্জামান আনা, মজলিস নেতা মাওলানা সাইফুদ্দীন মাজমুন, মাওলানা আবু ইউসুফ শিবলী, ছাত্র জমিয়ত ওসমানীনগর উপজেলা সভাপতি হাফিজ সাইম আহমদ, সাধারণ সম্পাদক হাম্মাদ প্রমূখ।
উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুশতাক আহমদের (৫৫) লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুরের বাট্রা এলাকায় মরা সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মুশতাক আহমদের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা গাজীনগর গ্রামে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। নিখোঁজের পর তার স্ত্রী সৈয়দা রুবি বেগম, বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সংবাদ টি শেয়ার করুন।


















