বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

জাতীয় ৮ দিবস বাতিলের সিদ্ধান্ত ড. ইউনুস সরকারের

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ১৬, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :: ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্টের শোক দিবসসহ জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া আট দিবসের মধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত।

এর মধ্যে রয়েছে- ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস।

বাতিলের তালিকায় ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবসও রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতার নাম বাদ পড়ার অভিযোগ

ওসমানীনগরে পুলিশি অভিযানে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য জব্দ,আটক ২

বালাগঞ্জে খালেদা জিয়ার দীর্ঘায়ু রোগমুক্তি ও ইলিয়াস আলীর সন্ধান সহ বন্যার্থদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা

ওসমানীনগরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিক কার্যক্রম না থাকায় স্থানীয়দের ক্ষোভ

ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে’ র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগরে বিএনপির কর্মী সভায় জনতার ঢল

ওসমানীনগরে ৪০টি মণ্ডপে কড়া নিরাপত্তায় চলছে দুর্গোৎসব: আজ মহা সপ্তমী

ওসমানীনগরে শিক্ষা সামগ্রী বিতরণ

ওসমানীনগরে এনআরবি ব্যাংকের গোয়ালাবাজার শাখার স্থানান্তর অনুষ্ঠান