বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সমাজের ধর্মীয় নেতা হচ্ছেন ইমামরা : ইলিয়াসপত্নী লুনা

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ১০, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সমাজের ধর্মীয় নেতা হচ্ছেন মসজিদের ইমামরা। তারা মানুষকে সঠিক পথ দেখান এবং ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করেন,তারাই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা। তিনি বলেন, যুগে-যুগে নবীগণ মানুষকে কল্যাণের পথে মঙ্গলের দিকে আহ্বান করেন এবং সুন্দর,শান্তিময় ও নিরাপদ সমাজ প্রতিষ্টার কাজ করে গেছেন। আমাদের নবীগণের পরবর্তী ওয়ারিশ হিসেবে আমাদের ইমাম ও উলামা মাশায়েখ সেই দায়িত্ব পালণ করছেন উল্ল্যেখ করে লুনা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সব সময় আলেম-উলামা ও ইমাম সমাজসহ ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা ও সম্মান করে। ইমামদের ভূমিকা শুধু মসজিদে নয় সমাজ ও রাষ্ট্র গঠণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ধর্মীয় স্বাধীনতা,মানবিক মূল্যবোধ,ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্টায় ইমামদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

(১০ জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলার দয়ামীর বাজারস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। ওসমানীনগর উপজেলা
ইমাম সমিতির সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আজাদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রুপ আব্দুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক আল মাছুম আবির, সাহেদ আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সুজন আলী,সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদ এম মনসুর চৌধুরী ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ইমাম সমিতির মধ্যে উপস্তিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা মুতাসিম বিল্লাহ জ্বালালী, আব্দুল মতিন গজনবী, মাওলানা শহিদুর রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইয়াকুব আলী, মাজহারুল ইসলাম প্রমুখ।
সভায় উপজলোর বিভিন্ন মসজদিরে ইমামরা উপস্থিত ছিলেন এবং তারা ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করনে।
সভা শেষে দলটির প্রতিষ্টাতা ও রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া, তারুন্যের অহংকার তারেক রহমান ও বিএনপি নেতা এম.ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চেয়ে মোনাজাত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতা সোপান আহমদের জন্মদিন পালন

সুনামগঞ্জ ১ আসনের সাবেক ৩ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন আর নেই

ওসমানীনগরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রাণ বিতরণ

আমার দেশ আমিই সাজাবো মোসতাহীদ আল আদনান

ওসমানীনগরে বিএনপি’র অবস্থান কর্মসূচি মাঠে নেই আওয়ামীলীগ

ওসমানীনগরে যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওসমানীনগরে দোয়া মাহফিল

বালাগঞ্জে শেখ আব্দুল আজিজ শিক্ষা ট্রাষ্ট ও নিরাপদ এনজিও এর সহযোগিতায় হুইল চেয়ার নগদ অর্থ শীতবস্ত্র বিতরণ

মুক্তিযুদ্ধ শেষ হলেও এই মায়ের শেষ হয়নি জীবনযুদ্ধ

ওসমানীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির আহমদ শাহীন-কে সংবর্ধনা