ওসমানীনগর প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির আগামীকাল ভাড়েরা পীড়ের বাড়ীতে আসছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের খ্যাতিমান ভাড়েরা পীরের বাড়ীতে হযরত সৈয়দ শাহ কুতুব উদ্দিন (রহঃ)-এর বংশধর হযরত শাহ সিফত আলী (রহঃ)-এর মাজার জিয়ারত ও পীরের বাড়ী জামে মসজিদে জুমআর নামাজ আদায় করবেন বলে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দ এনামুল হক পীর।
তিনি জানান, মাজার জিয়ারত ও নামাজের পর হুমায়ুন কবির স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্খীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। ভাড়েরা পীরের বাড়ীতে হুমায়ুন কবিরের সফরকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সংবাদ টি শেয়ার করুন।


















