বুধবার , ১২ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

মেয়ের গ‘লা কে‘টে নিজের গলা কা’ট’লে’ন বাবা

প্রতিবেদক
moloysylsurma
জুন ১২, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

বরিশাল নগরীর কাউনিয়া এলাকার স্বপ্ন বিলাস বহুতল ভবনের চারতলার ফ্লাট থেকে বাবা ও শিশু কন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হচ্ছেন, পিতা নাঈম হাওলাদার (৩৫) এবং শিশু কন্যা রাবেয়া বশরী রোজা (৫ বছর ৪ মাস)। ওই ফ্লাটে নিহতরা স্বজনদের সাথে ভাড়া থাকতেন। নাঈম উজিরপুরের বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে এবং ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের গাড়ির চালক
ছিলেন।

দাদী নাসিমা বেগম ও ফুফু আখি আক্তার জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে চার মাস পূর্বে স্ত্রীকে তালাক দেন নাঈম। কিন্তু মেয়ে রোজাকে তার কাছে নিয়ে আসেন। এ নিয়ে বিভিন্ন সময় একাধিক মামলাও হয়েছে। এ কারণে নাঈম মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন। চিকিৎসাও চলছে। সর্বশেষ গতকাল মোবাইল করে রোজার মা জানিয়েছে আজ বরিশালে এসে মেয়েকে তার কাছে নিয়ে যাবে। এ খবর পাওয়ার পর থেকেই আরও ভেঙে পড়ে নাঈম। সে কোনভাবেই তার মেয়েকে হাতছাড়া করতে চায়নি। আজ সকালে যে কোন সময় রোজাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে একই বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়টি ধরা পড়ে।

নাঈমের বাবা শাহজাহান হাওলাদার বলেন, ফ্লাটের তিন কক্ষে প্রথম কক্ষে ঘুমাতেন তার স্ত্রী এবং মেয়ে। ভিতরের কক্ষে থাকতেন নাঈম, তার মেয়ে এবং তিনি। আজ সকালে ঘুম থেকে জেগে বাইরে যাওয়ার সময় নাঈম তার কাছ থেকে চেয়ে ২০ টাকা নেয়। এ সময় বাবা-মেয়েকে খাটে দেখতে পান তিনি। সকাল ৭টার বের হওয়ার পর ৯টার দিকে তার মেয়ে নাসিমা মোবাইলে জানায় এ ঘটনা।

তার ধারণা সে ঘর থেকে বের হওয়ার পরই নাঈম এ ঘটনা ঘটিয়েছে। স্ত্রীর সাথে তালাক হওয়ার পর থেকেই মানসিকভাবে সমস্যা দেখা দেয় নাঈমের। তার মধ্যে রোজার মা খবর দেয় মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। এসব বিষয় নিয়ে হয়ত এ ঘটনা ঘটিয়েছে নাঈম।

তিনি আরও বলেন, ৬ বছর পূর্বে নাঈমের সাথে বিয়ে হয় অনার। ওই সময় জোরপূর্বক নাঈমের সাথে অনাকে বিয়ে দেয়া হয়। সেই বিয়ে আমরা মেনে নেই। কিন্তু গত এক বছর ধরে নাঈম ও অনার মধ্যে ভালো সম্পর্ক ছিল না। তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ নিয়ে দুই পক্ষ থেকেই একাধিক মামলা দায়ের হয়। গেল চার মাস পূর্বে তালাক দেয়া হয় অনাকে। এর মধ্যে অনার এক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

বাড়িওয়ালা মো. পলাশ বলেন, চার মাস পূর্বে নাঈম তার মা-বাবা ও বোনকে নিয়ে ফ্লাট ভাড়া নেয়। ফ্লাটে ওঠার পর থেকেই নাঈমকে মানসিক ভারসাম্যহীন মনে হতো। বিষয়টি তার স্ত্রীও খেয়াল করে তাকে অবহিত করেন। পরবর্তীতে তারা জানতে পারেন পারিবারিক দ্বন্দ্বের কারণে ফ্লাট ভাড়া নেয়ার পূর্বে নাঈমের সাথে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়।

তিনি বলেন, আজ বুধবার সকালে ওই ফ্লাট থেকে ডাক-চিৎকার শোনার পর তারা জানতে পারেন রোজার গলাকাটার পর নাঈম একই বটি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করে। এরপর বিষয়টি ত্রিপল নাইনে অবহিত করেন। সেখান থেকে কাউনিয়া থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সরোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে গলাকেটে হত্যার পর বাবা নিজের গলাকেটে আত্মহত্যা করে। পারিবারিক দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে। বিশেষ করে নাঈমের সাথে তার স্ত্রীর তালাক হয়েছে। এরপর থেকে শিশুকন্যাকে কাছে রাখেন নাঈম।

পরিবারের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, আজ সকালে রোজার মায়ের আসার কথা ছিল। রোজাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এ বিষয়টি নাঈম মানতে পারেনি। সেখান থেকেই হয়তো সে এ হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে। তবে বিষয়টি আরও গভীর তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটের মেজরটিলায় টিলা ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

ওসমানীনগরে ফ্রান্স প্রবাসী আল আমীন আহমেদ হৃদয়ের খাদ্য সামগ্রী বিতরণ

মাত্র ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবেন ব্যবসায়ী খলিল

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের শোক বার্তা

ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা -প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

সাংবাদিক হারুন রশিদকে নিয়ে কুচক্রীমহলের অপপ্রচার থানায় জিডি

ওসমানীনগরে অনলাইন প্রেসক্লাবের বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠিত

ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ওসমানীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় অনুষ্ঠিত হলো শস্য কর্তনের মহোৎসব।