রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে এবি ব্যাংক পিএলসির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ১৩, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: দেশের প্রথম বেসরকারী বাণিজ্যিক ব্যাংক, এবি ব্যাংক লিমিটেডের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানটি একযোগে সারা বাংলাদেশের ১০৪ টি শাখায় ও সাবসিডিয়ারি এবং মুম্বাই শাখায় ব্যাংকের গৌরবোজ্জ্বল প্রতিষ্টা বার্ষিকীর আয়োজন করা হয়।

রবিবার (১৩ এপ্রিল) সিলেটের ওসমানীনগর উপজেলার প্রচীনতম তাজপুর শাখায় এবি ব্যাংক লিমিটেডে পিএলসির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মুনিম আহমদ, সহ-শাখা ব্যবস্থাপক সাবিকুল ইসলাম, প্রবীন গ্রাহক মকবুল আলী, নেফা মিয়া, কামাল আহমদ, মোক্তার আহমদ, তাজুল হক, ‘দৈনিক আমার দেশ’ ওসমানীনগর উপজেলা প্রতিনিধি সাইফুর এম রেফুল, ‘দৈনিক যায়যায়দিন’ ওসমানীনগর উপজেলা প্রতিনিধি হারুন রশিদসহ আরো অনেকেই।

কেক কাটা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন তাজপুর কদমতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাও: আলা উদ্দিন আল হাদি।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য