সোমবার , ৫ মে ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে সাংবাদিক আহমদ মালিকের আশু রোগমুক্তি কামনা

প্রতিবেদক
moloysylsurma
মে ৫, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সিলেট ভিউ’–এর সম্পাদক সাংবাদিক আহমদ মালিক পেটের পিড়া জনিত সমস্যায় অসুস্থ হয়ে বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এই আকস্মিক অসুস্থতার খবরে সহকর্মী ও সাংবাদিক মহলে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আহমদ মালিকের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ এক বিবৃতিতে তার সুস্থতা ও দ্রুত হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য দোয়া কামনা করেন। বিবৃতিতে তারা বলেন, “সাংবাদিক আহমদ মালিক একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান ও নিরপেক্ষ সংবাদকর্মী হিসেবে পরিচিত। তার এই অসুস্থতা আমাদের জন্য দুঃখজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি যেন তিনি দ্রুত রোগমুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।” উল্লেখ্য, আহমদ মালিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত এবং ওসমানীনগরের গণমাধ্যম জগতে তিনি একজন পরিচিত মুখ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে পঞ্চম শ্রেণির প্রশ্নপত্রে তৃতীয় শ্রেণির পরীক্ষা গ্রহণ, এলাকায় তুমুল আলোচনা

ওসমানীনগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত-১

সিলেটে প্রস্তুত পুরাতন জেল, যাদের রাখা হবে

ওসমানীনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন ! ব্যাপক ক্ষয়ক্ষতি

যতদিন দুর্যোগ আছে দুর্গত মানুষের পাশে আছি চেয়ারম্যান-ওয়ালী উল্লাহ বদরুল

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না: এম এ মালিক

ওসমানীনগরে ভাগ্য বদলে গেলো ফিরোজ-আছিয়ার

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর প্রেসক্লাবের মানববন্ধন

ধর্মপাশায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সদস্য প্রশিক্ষণ কর্মশালা ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত