রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে মাদ্রাসার ৩ যুগ পুর্তিতে আলোচনা সভা ও শিক্ষক শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ২, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার তিন যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) উপজেলার উছমানপুর ইউনিয়নের থানাগাওঁ মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে
দিনব্যাপী দুই অধিবেশনের মাধ্যেম এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সায়েম উদ্দিন শিকদার,
এবং দ্বিতীয় অধিবেশনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলভী আশিকুর রহমানের পরিচালনায়,
প্রধান অতিথি ছিলেন, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা জ.উ.ম. আব্দুল মুনইম, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, মাদার বাজার এফ ইউ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ
ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খসরুজ্জামান, সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, ডা. মিজানুর রহমান (ফরহাদ), থানাগাওঁ মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ওসমানীনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পাল প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে এ মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষা নয়, সামাজিক ও মানবিক দিক থেকেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এখানে যারা পড়াশোনা করেছে তারা শুধু হাফেজ বা আলেমই হয়নি, অনেকেই দেশের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। বক্তারা মাদ্রাসার উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে প্রবাসীসহ সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী মুহিবুর রহমান দুদু, আব্দুল মালিক, নিজাম উদ্দিন শিকদার, নেছাওর আলী চৌধুরী, মকবুল আলী, আব্দুল কাইয়ুম, খালেদ আহমদ, জবলু মিয়া, শিবলু মিয়া, কাজী আলী, কাওছার আহমদ, আকতার মিয়া মিনছার, সাবুল আহমদ, আজাদ মিয়া, ডা. মো. সায়েফ, রকিব আলী, মারুফ আহমদ, রনজু মিয়া, মাওলানা আলী হুসেন, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, শহিদ আহমদ, সুমন মিয়া, নোমান আহমদ, টিপু মিয়া, সোহাগ চৌধুরী, সাজু মিয়া, জামিল আহমদ, নাজমুল ইসলাম, মাসুম আহমদসহ মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী অবিভাবক বৃন্দসহ অনেকেই।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিলে দাতা সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, ও প্রয়াতদের রূহের মাগফিরাত কামনা এবং অতিথি, প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী‘র পক্ষ থেকে ত্রাণ বিতরণ

নুনু ফুটবল একাডেমির ৯ সদস্য এসএসসি সমমানের পরিক্ষায় উত্তীর্ণ

ওসমানীনগরে যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদের দাবিতে পাঁচ গ্রামের মানববন্ধন

ওসমানীনগর প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের আসল শক্তি : অধ্যাপক আব্দুল হান্নান

ওসমানীনগরে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওসমানীনগরে যুবদলের দোয়া মাহফিল

ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে শিক্ষার্থীদের ভরসার নাম হয়ে উঠছে হেক্সাস গোয়ালাবাজার সফলতার সাথে ৫বছরে পদার্পণ