শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

কৃষকরাই আমাদের সম্মানিত ব্যাক্তি তারা আমাদের আহার যোগায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ৫, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

হারুন রশিদ,ওসমানীনগর/ প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে রোপা আমন (উপশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র ঘোষের পরিচালনায়
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, কৃষকরাই আমাদের সম্মানিত ব্যাক্তি কৃষক আমাদের আহার যোগায়, তাই আমাদের দেশের কৃষকদের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার সবসময় কাজ করছে। কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে আমরা তাদের উৎপাদন বাড়াতে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চাই। কৃষি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এবং আমরা সবসময় কৃষকদের পাশে থাকব।

এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের পাশাপাশি নারিকেল চারা প্রদান করা হয়েছে, যা কৃষকদের জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা চলছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, অফিসার ইনচার্জ রাশেদুল হক। আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক শাহ নুরু রহমান শানুর, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, খালিছ মিয়া, উপজেলা কৃষি অফিসার সায়মা নাজনীন, আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকেই।

উল্লেখ্য, সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০ জন কৃষকের মধ্যে ৫ কেজি হারে আমন ধানের বীজ ও ২০ কেজি হারে রাসায়নি সার এবং ১৬০ জন কৃষকের মধ্যে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত পাঁচ শতাধিক বাড়িঘর পানিবন্দি

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধর্মপাশায় অনুষ্ঠিত হলো শস্য কর্তনের মহোৎসব।

ওসমানীনগরে ওয়ান ভয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রব মল্লিকের খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও)

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

ওসমানীনগরের প্রবীন মুরব্বি আছমত উল্যা আর নেই

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

ওসমানীনগরে রাতের অন্ধকারে বিষ দিয়ে মাছ নিধন

১৭ বছর বিএনপি ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে ছিলো, মোজাহিদুল ইসলাম