শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বিএনপির খন্দকার বাজার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ১৫, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ওসমানীনগরের খন্দকার বাজারে আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক বেলাল আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন, দয়ামীর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজন মিয়া, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, আকিক চৌধুরী, সিলেট জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত, দয়ামীর ইউনিয়ন যুবদলের সহসভাপতি খছরু মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এই কার্যালয় হবে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রবিন্দু। এখান থেকেই দলের রাজনীতিকে আরো সুসংগঠিত ও বেগবান করা হবে। তৃণমূলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শোনার একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই অফিস।

এসময় দলীয় নেতা-কর্মীরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী সন্ধানের দাবিতে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে সাপ্তাহিক দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনার দেশে কেউ অভুক্ত থাকবেনা ইনশাআল্লাহ

ওসমানীনগরে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট শাখার পুরুষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

ওসমানীনগরে বিএনপি নেতার বিরুদ্ধে বিলের দখল বিক্রির অভিযোগ

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হলেন ইসলাম উদ্দিন

প্রধানমন্ত্রী খেলাধূলার বিষয়ে আন্তরিক শফিকুর রহমান চৌধুরী

ঝিনাইগাতীতে সেফটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ধর্মপাশায় ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠিত

*ওসমানীনগরে সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ*

ওসমানীনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন