রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না: এম এ মালিক

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ৯, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট-৩ (দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই ধানের শীষের বিজয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আনুগত্য রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি,
ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক হই, তাহলে কোনো শক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না। মতপার্থক্যের উর্ধে উঠে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে একসাথে কাজ করতে হবে।
সিলেট-৩ নির্বাচনী এলাকা( বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা) এলাকার উন্নয়ন, সড়ক, হাসপাতাল, কলেজ, স্কুলের উন্নয়ন সবকিছু নির্ভর করছে আমাদের নির্বাচনী বিজয়ের ওপর। তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে উন্নয়নের জন্য, আগামী প্রজন্মের জন্য।

সভায় উপস্থিত নেতাকর্মীরা ইলিয়াস আলীর গুম ও ছাত্রদল নেতা সায়েম হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানানো হয়।

এম এ মালিক প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে বালাগঞ্জবাসীর পাশে থেকে সকল উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য কাজ করবেন, এবং গুম খুনের বিচার হবে।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব এবং জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন রিপনের যৌথ পরিচালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল, রিয়াজুজ্জামান হক আদনান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি মকবুল মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা মহিলা দলের সহ-সভাপতি সুফিয়া জমির ডেইজি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নেছার আহমদ, সিলিক মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ লায়েক মিয়া। উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মিয়া, সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মামুন, সাংগঠনিক হেলাল আহমদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে কুরুয়া হেমন্তী সাংস্কৃতিক সংঘ কুহেসাস এর পক্ষ থেকে বন্যার্তদের নগদ অর্থ বিতরণ

ইলিয়াছ আলী যে উন্নয়ন করেছিলেন তা কেউ সংস্কার ও করতে পারেনি, ইলিয়াস পত্নী লুনা

ফ্যাসিস্টের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন যায়গায় : তাহসিনা রুশদী লুনা

সিলেট নগরীতে কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবেনা দুই দিন

দেশ ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামি দল গুলোর ঐক্যের বিকল্প নেই : অধ্যাপক আব্দুল হান্নান

ওসমানীনগর প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে প্রতিমন্ত্রীরপক্ষ থেকে রান্নাকরা খাবার বিতরণ করলো থানা পুলিশ

ছাত্রলীগ নেতার কাণ্ড.স্বাক্ষর জাল করে শ্রমিকের বেতন উত্তোলন

প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন আগামী ৮ মে

ওসমানীনগরে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র ইফতার মাহফিলের প্রস্তুতি