হারুন রশিদ,ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বন্যায় পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে অসহায়দের মাঝে চাল,ডাল,সয়াবিনতৈল,চিনি,লবন,চিড়া,বিশুদ্ধপানি,সাবান, ওরস্যালাইন,প্যারাসিটামল,সহ,পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার উমরপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া’র,পক্ষ থেকে মজলিসপুর,আব্দুল্লাহপুর, তাহিরপুর,ও হযরত শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ শতাধিক বন্যার্ত পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি), ভাইস চেয়ারম্যান আনা মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম,
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া,সিলেট জেলা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট সুজিত চৌধুরী,
ইউপি সদস্য বদরুল আলম লেবু,শহিদ আলী,আব্দুল ছালিক,আব্দুল মুকিত, সেলিম আহমদ, মহিলা সদস্য আবিদা বেগম,সাবেক ইউপি সদস্য রুকন আহমদ,
মানিক মিয়া,শফিক মিয়া,আমিনুর রহমান,আক্ষাছ আলী সহ স্হানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি) বলেন ২০২২ এর বন্যা ও আমরা মোকাবেলা করেছি।
এটি একটি প্রাকৃতিক দুর্যোগ
বর্তমানে ও এই দূর্যোগ মোকাবেলা করতে ওসমানীনগর উপজেলা পরিষদ সহ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা প্রস্তুত রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, সরকার থেকে আমারা যতটুকু পাচ্ছি এর বাহিরে ও আমরা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে দিয়ে যাচ্ছি। আমরা সব সময় মাঠে আছি। আজ উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকারি বরাদ্দকৃত চালের পাশাপাশি তিনির নিজ অর্থায়নে আরো কয়েকটি পন্য যোগ করে মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন, এটি অন্তত প্রশংসনীয় উদ্যোগ, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
আমাদের উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা এইভাবে এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। সকলের সার্বিক সহযোগিতায় এই দুর্যোগ কেটে উঠবে বলে আশা প্রকাশ করছি।
সংবাদটি শেয়ার করুন।


















