শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে পুলিশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২২, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর থানার উদ্যোগে কোরআন তেলাওয়াত ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক ও এসআই আকরাম হোসেনের আয়োজনে থানা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ইসলামী ফাউন্ডেশনের সদস্য ও আহমদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল আউয়াল, ইসলামী ফাউন্ডেশনের সদস্য ও ওসমানীনগর উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ মোঃ আশিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সদস্য ও ওসমানীনগর থানা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রেজাউল করিম।

প্রতিযোগিতায় ওসমানীনগর থানার ৬ জন পুলিশ অফিসার অংশ নেন। তারা হলেন এসআই মোজাম্মেল হক, এসআই আব্দুর রহিম, আরিফুল ইসলাম, সাইফুল আমিন, মুসলিম উদ্দিন ও পিএসআই সিরাজুল হক। রাত ৮টায় ফলাফল প্রকাশ করা হয়। প্রথম স্থান অধিকার করেন আব্দুর রহিম। তিনি সিলেট জেলা পুলিশ লাইনে ওসমানীনগর থানা পুলিশের পক্ষে পরবর্তী প্রতিযোগিতায় অংশ নেবেন

সর্বশেষ - অন্যান্য