শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

৭ই নভেম্বর দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়: খন্দকার মুক্তাদির

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ২১, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক:: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঐতিহাসিক ৭ই নভেম্বরের সেই চেতনা আজও আমাদের আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ৭ই নভেম্বর এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ঐদিন সৈনিক-জনতার ঐক্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নতুন আশা জাগিয়েছিল।

নগরীর মদন মোহন কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পরিষদের সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংহতি ও দেশপ্রেমিক শক্তির ঐক্য সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দীকি।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজাম উদ্দিন এবং নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফসর ড. মুহম্মদ ইকবাল।

অধ্যাপক লে. মনিরুল ইসলাম ও ডা. জামিল আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- ডা. শিব্বির আহমেদ শিবলী, প্রফেসর ডা. কাজী আক্তার উদ্দিন, সিকৃবির প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, অ্যাড. মো. আশিক উদ্দিন পিপি, প্রফেসর ডা. মো. মোজাম্মেল হক, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি ফরিদ আহমেদ, প্রফেসর ড. মো. আতাউর রহমান, এপিপি অ্যাড. আল আসলাম মুমিন, ডা. তৌফিক আহমেদ, ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সভাপতি ফরিদ মিয়া, এম.টিএব’র কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর আলম প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরের সাদীপুরে কন্যা শিশু দিবস পালন

ওসমানীনগরে বিদ্যালয় ফান্ডে অর্থ দিলেন সাবেক শিক্ষার্থীরা

ওসমানীনগরে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ওসমানীনগরে শারদীয় দুর্গোৎসব আজ মহাষষ্ঠীতে শুরু

মরহুম এলাইছ মিয়া ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ : ব্যারিস্টার আবরার ইলিয়াস 

বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত, ওসমানীনগরে ময়নুল হক চৌধুরী।

মাওলানা মামুনুল হক কারা মুক্ত হলেন

দাবী আদায়ে ৩০ মার্চ পর্যন্ত সময় দিয়েছে মৌলভীবাজারে বাংলাদেশ চা জনগোষ্টী অধিকার আন্দোলন ফোরাম

১ লাখ টন চিনি ভস্মীভূত

ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত