রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৭, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

হারুন রশিদ ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মাহবুবুর রহমান খোকন এর সৌজন্যে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মাহফিলে অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর পরিচালনায় প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ এর সভাপতিত্বে বক্তারা বলেন,গনমাধ্যম সমাজের আয়না। আর এই আয়নার মধ্যে সমাজের সকল অসঙ্গতি উঠে আসে। অপরাধ নির্মূলে সাংবাদিকরা যে ভূমিকা পালন করেন তা প্রসংসনীয়। এসময় বক্তারা আরো বলেন, সমাজ উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।নাড়ির টানে প্রবাশে থেকেও এলাকার উন্নয়নসহ সকল দূর্যোগে এগিয়ে আসেন।

এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ,
সাবেক সাংগঠনিক সম্পাদক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রবিত্র কুমার মজুমদার,
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক,পুলিশ অফিসার জুবু,ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের জোন প্রধান আব্দুল মোমিন,প্রেসক্লাবের অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী,প্রেসক্লাবের সদস্য হারুন রশিদ,সদস্য সঞ্জব আলী,সদস্য সুয়েব আহমদ,সদস্য সাজ্জাদ আহমদ,দৈনিক গনমুক্তি বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি: তৌফিকুর রহমান হাবিব,জুয়েল আহমদ প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত