আবুল কালাম আজাদ,(ময়মনসিংহ জেলা) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় চুরি করা অটোরিকশা কেটে বিক্রির করার সময় আনোয়ার হোসেন নামে ১ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
(সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারবাড়ী এলাকা থেকে আনোয়ার হোসেন কে গ্রেফতার করা হয় গ্রেফতার কৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে কাটা যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান এক গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কালাম আজাদ,এস আই নূর কাসেম,এ এস আই কামরুল, সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন, কে আটক করলেও তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়।
এ সময় অটোরিকশা খন্ড খন্ড যন্ত্রাংশ উদ্ধার সহ এক জন কে আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন উড়াহাটি পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
সংবাদটি শেয়ার করুন।


















