মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ২৯, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর:: সিলেটের ওসমানীনগরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার তাজপুর বাজারে মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা বলেন ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবরের পথ ধরে আওয়ামীলীগ যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল সেই অবৈধ পথ অবলম্বন করে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে নেয় তারা। তখন থেকে দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু করে তারা। যা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। বক্তারা বলেন ২৮ অক্টোবর এইদিনে ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের নেতা- কর্মীরা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। ক্ষমতায় আসার পর জামায়াতের শীর্ষ নেতাদেরকে নির্বিচারে হত্যা করেছে তারা। এই নৃশংস হত্যাযজ্ঞ বাংলার জনগণ ভুলতে পারেনি।আল্লাহ এর উত্তম ফায়সালাকারী তিনিই বিচার দিনের মালিক। পল্টন ট্রাজেডির রক্তঝরা ইতিহাসের স্মৃতিচারণ করে বক্তারা বলেন,যে মাটিতে আমার ভাইদের রক্ত ঝড়েছে, সুতরাং আল্লাহ চাইলে সেই মাটিতেই ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ।

আলোচনা সভায় ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী সৈয়দ নুরুল ইসলাম শাজাহানের পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা (দক্ষিণ) জামায়াতে সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, সেক্রেটারি আনহার আহমদ, সহকারী সেক্রেটারি সাফির আহমদ, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মোমিন, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, উছমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর সার্জেন্ট (অবঃ) শায়েস্তা মিয়া, উমরপুর ইউনিয়ন জামায়াতের আমীর আমজাদ হোসেন সুমন, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম,শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিনার, এমদাদুল হক মিলন,জামাল আহমদ চৌধুরী প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরের আব্দুল হাকিম জাতীয় পর্যায়ে ক্বিরআত প্রতিযোগীতায় দ্বিতীয় 

আওয়ামীলীগের রূপ একটি নয় তারা বহুরুপী যুবদল নেতা ফজল আহমদ জনি

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

ওসমানীনগরে বিএনপি নেতাকর্মীদের উপর সাজানো মামলায় খালাস পেলেন ৩৬ নেতাকর্মী

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ওসমানীনগর বালাগঞ্জ নাট্য সংগঠনের কমিটি গঠন সভাপতি হারুন, সাধারণ সম্পাদক নাহিদ

জাপার সাবেক এমপি ইয়াহিয়া ঢাকায় গ্রেফতার

যুক্তরাজ্য যুবদলের আংশিক কমিটি গঠন

ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদের দাবিতে পাঁচ গ্রামের মানববন্ধন