সাইফুল ইসলাম,ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় জামিয়াতু ইব্রাহীম মাদ্রাসার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার) সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসার হলরুমে দাওরা ও গবেষণা বিভাগের আয়োজনে প্রতিযোগিতায় স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়েে শিক্ষার্থীসহ প্রায় ৩৯জন প্রতিযোগী অংশ গ্রহন করেন।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ ১৬জনের মধ্যে পুরস্কার বিতরণ করা
হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুখলেছুর রহমান, জামিয়াতু ইব্রাহীম মাদ্রাসার মোহতামিম মুফতি জুবায়ের আলম, ধর্মপাশা বাজার জামে মসজিদের ইমাম মুফতি নূর মোহাম্মদ, প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।


















