সুরমা সিলট ডেস্ক::
আগামীকাল বোধবার (১০ এপ্রিল) চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলা সমূহে শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এদিন ঈদ উদযাপন করবেন সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা।
ইতোমধ্যেই ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।
দরবার শরীফের অনুসারীরা বিশ্বের কোথাও চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছরের মতো এবারও একদিন আগে ৩০ রোজা পূর্ণ করে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
সংবাদটি শেয়ার করুন।


















