বালাগঞ্জ প্রতিনিধি:: যুক্তরাজ্য কমিউনিটি নেতা, লন্ডন ডাগেন হাম মসজিদ কমিটির সহ সভাপতি, সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামের মোঃ শওকত মিয়া’র আর্থিক সহায়তা , এবং শেখ আব্দুল আজিজ শিক্ষা ট্রাষ্ট ও নিরাপদ এনজিও এর সহযোগিতায়, বালাগঞ্জ ও ওসমানীনগরের ৫ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ও নগদ অর্থ প্রদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
(০৭ ফেব্রুয়ারী) শুক্রবার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারে, এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লন্ডন ডাগেন হাম মসজিদ কমিটির সহ সভাপতি মোঃ শওকত মিয়া, শেখ আব্দুল আজিজ শিক্ষা ট্রাষ্ট এর প্রতিষ্টাতা শেখ মফিজুর রহমান ফারুক, নিরাপদ এনজিও সভাপতি সংবাদিক শাহাব উদ্দিন শাহিন, সমাজ সেবক শেখ আবুল খায়ের ফটিক মিয়া, প্রবাসী আষিক মিয়া, লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ তোফায়েল আহমদ, সমাজ সেবক ইমন আহমদ, নিরাপদ কর্মী আয়শা সিদ্দিকা, লিবা বেগম প্রমূখ।
হুইল চেয়ার প্রাপ্তরা হলেন বালাগঞ্জ উপজেলার মৈশাসী গ্রামের ময়বুননেচ্ছা (৭০), পৈলনপুর গ্রামের ফারহান আহমদ (১০), দক্ষিন গ্রহরপুর গ্রামের নজরুল ইসলাম (১৮), ওসমানীনগর উপজেলার হস্তিদুর গ্রামের সুমাইয়া বেগম, (৭৫), ইব্রাহিমপুর গ্রামের ইসমাইল মিয়া (৬৫)। এছাড়াও বোয়ালজুড় এলাকার হত দরিদ্র ৫০ জন কে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, এইদেশ আমাদের আমরা এইদেশে জন্ম নিয়েছ সুতরাং এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, সমাজের এইধরনের মানুষের পাশে আমাদের অন্যান্য বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন।
বক্তারা বলেন, আজ ৫জন অসুস্থ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ও নগদ অর্থ এবং ৫০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আজ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, ইনশাআল্লাহ আগামীতে আরো বেশী করে দেয়ার চেস্টা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন।


















