শনিবার , ১৮ মে ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে হাওর নদী খাল পানি শূন্য খননের অভাব

প্রতিবেদক
moloysylsurma
মে ১৮, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে হাওর হতে কৃষকরা সোনালী বোরো ধান তুলার পরও প্রচন্ড খরতাপে হাওর নদী ও খাল পানিশূন্য হয়ে পড়েছে।

বোরো ধান তুলা হাওর হয়েগেছে এখন গরু চারণভূমি। আর খাল ও নদী খনন করার অভাবে প্রতি বছর শুকনা মৌসুমে শুকিয়ে যায় হাওয়র নদী ও খাল কৃষি জমিতে সেচ দেওয়ার সময়ে পানিশূন্যতা দেখাদেয়। এবার প্রচন্ড খরতাপে হাওর, নদী ও খালের তলদেশ মরু ভূমিতে পরিনত হয়েছে। এদিকে সামান্য বৃষ্টি হলেও আবার জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘর বাড়ি তলিয়ে যায় জরুরি বিত্তিতে উপজেলার নদী ও খাল খনন না করার ফলে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন উপজেলার কৃষক সহ জনসাধারণ।

ওসমানীনগর উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন বাজার সংলগ্ন খাল ও বুড়ি নদীর কিনারে হওয়ার ফলে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর বাজার ও বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা বাজার জামতলা বাজার সহ উপজেলার বিভিন্ন হাট বাজার ঘিরে গড়ে উঠেছে অবৈধ ভাবে স্থায়ী ও অস্থায়ী দোকান ঘর ও মার্কেট যেন দেখার কেউ নেই ।

এদিকে উপজেলার হাওর গুলোতে এমন দিনে বর্ষার পানি হাওর, নদী ও খাল বিলে পানিতে থৈ থৈ করার কথা, সাধারন মানুষ ভাবতে থাকলেও তার তলদেশ শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়েগেছে।

উপজেলার প্রকান্ড হাওর বানাইয়া, মোক্তারপুর, নিরাইয়া, কালাসাড়া, রউনিয়া, লেংরা, যুগনিগড় এবং নাটকিলা নদী, বুড়ীনদী, কেওয়ালী খাল, দাসপাড়া খাল সহ অসংখ্য খাল, বিল, নদী ও হাওর পানিশূন্যতায় ধু ধু চরের মত একাকার হয়েগেছে।

এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার সায়মা নাজনীন বলেন ভরাট হয়ে যাওয়া প্রাচিন নদী ও খাল খননের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে হবে। অন্যতায় ওসমানীনগরের কৃষরা সেচের অভাবে হারাবে তার কাংখিত ফসল ফলানোর মাঠ।

উপজেলা মৎস্য অফিসার মাশরূপা তাসলিম বলেন ওসমানীনগরে পরিক্লপিত ভাবে নদী, খাল ও বিল খনন করা হলে মাছের আবাসন তৈরি হবে এবং মাছের প্রজনন বৃদ্ধি হবে এতে সাধারণ মানুষের চাহিদা পুরন হবে পুষ্টির অভাব থাকবেনা। এতে মৎস্য আহরনে নদী, খাল ও বিল খনন করা একান্ত জরুরি।

কৃষক আব্দুল আজিজ বলেন, নিরাইয়া হাওরে এখন পর্যন্ত বর্ষার পানি না আসায় আমাদের গৃহপালিত গরু ছাগল মাঠে চরাতে পারছি। এদিকে মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হওয়ার কারণে বর্তমানে খাদ্যের অভাব নেই।

এদিকে খাল, বিল ও নদী শুকিয়ে যাওয়ার কারণে দেখা যায়না পানসী নৌকা সহ কৃষক ও জেলেদের হরেক রকম নৌকা এবং দেশিও ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছের শূন্যতা ও দেখা দিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ফের বাড়ছে পানি আতঙ্কে গ্রামবাসী

ওসমানীনগরে শারদীয় দুর্গোৎসব আজ মহাষষ্ঠীতে শুরু

ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

মাত্র ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবেন ব্যবসায়ী খলিল

ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কোপা কর্তৃপক্ষ

ওসমানীনগরে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক ওসমানীনগর ও বিশ্বনাথ শাখা

সিলেট -২ আসনে এমপি প্রার্থী গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জামান সিদ্দিকী

ইঞ্জিনের দিকে কয়েন ছুড়লেন যাত্রী, বিলম্ব ফ্লাইটের চার ঘণ্টা