মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

১৭ বছর বিএনপি ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে ছিলো, মোজাহিদুল ইসলাম

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ১৫, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় না থাকলেও জেল জুলুম নির্যাতন সহ্য করে দুরবিস্বহ জীবন যাপন কাটালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মানুষের পাশে ছিলো এবং থাকবে। মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজরস্থ মোতলিব ম্যানশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার নির্দেশে প্রবাসী বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অর্থায়নে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে, আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারকে অর্থ বিতরণ অনুষ্টানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন ১৭ বছর পর বিএনপি খোলা আকাশের নিচে প্রাণ খুলে কথা বলতে পারছে সর্বসাধারণ ও ছাত্রআন্দোলনের মাধ্যমে এই দেশ ও দেশের মানুষ সৈরাচার আওয়ামী জালিম সরকার কে বিদায় করেছে। দেশের মানুষ এখন মুক্ত হয়েছে মন খুলে কথা বলতে পারছে।

বুরঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাহেদ মাসুদ এর পরিচালনায় অনুষ্টিত সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী সফি।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য এহিয়া, ফজলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ছালিকুর রহমান মেম্বার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়েজ আহমদ জগলু,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সম্পাদক আবুল মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মুরাদ আহমদ, যুগ্ম সম্পাদক ছানু মিয়া, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান চৌধুরী, সদস্য সচিব মিজান মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মজনু মিয়া, বেলাল আহমদ, সাধারণ সম্পাদক সাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সারা দেশের অশংখ্য বিএনপির নেতৃবৃন্দরা হাসিনা সরকারের নির্যাতন নিপিড়ন হামলা মামলার শিকার হয়েছেন কিন্তু দেশের দুর্যোগে তারা কখনো পিছপা হননি সব সময় তাদের ভুমিকা অনস্বীকার্য। আজ প্রবাসী বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারকে অর্থ বিতরণে আমরা আনন্দিত তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

জাপার সাবেক এমপি ইয়াহিয়া ঢাকায় গ্রেফতার

২০০৬ সালের লগী বৈঠা হামলার বিচার দাবি করে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ওসমানীনগরে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে প্রশাসনের ভ্রাম্যমান আদালত, ৪ দোকানে জরিমানা

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বাংলাদেশ দোকান মালিক সমিতির অভিনন্দন

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক গোয়ালাবাজার ও বিশ্বনাথ শাখা

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত