রবিবার , ২৫ মে ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
moloysylsurma
মে ২৫, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ভূমি মেলা ২০২৫ উপলক্ষে আগামী তিনদিনব্যাপী ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন। ভূমি সেবাকে প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ভূমি মেলা।

মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা সর্বসাধারণের জন্য তিনদিন ব্যাপী উন্মুক্ত থাকবে। এই মেলার মাধ্যমে গ্রামেগঞ্জের অনেক মানুষ উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভালুকা থানা টিম ঈদের ছুটিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে

ওসমানীনগরে শীতের পিঠা বিক্রি করে চলছে ৩ বোনের সংসার

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে বিতর্ক নেই..ওসমানীনগরে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগরে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ২০২৪ পুরস্কার পেলেন ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

ওসমানীনগরে বিনামূল্যে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার টিকা পাচ্ছে প্রায় সাড়ে ৮ হাজার কিশোরী

ওসমানীনগরে প্রবাসী জামাল খাঁন ছমছুকে জেলা পরিষদ সদস্য’র সম্মাননা প্রদান

ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

ওসমানীনগরে কুরবানীর ঈদকে ঘিরে লাল টাইগার ১২ লক্ষ টাকা দাম হাঁকছে

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতি পুনর্গঠন হবে: এম এ মালিক