ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোপান আহমদের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তাজপুর কদমতলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, প্রবাসে থেকেও সোপান আহমদ দলীয় আদর্শ ও এলাকার মানুষের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মানবিক মূল্যবোধ, সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও নেতৃত্বগুণ আগামী দিনে বিএনপির শক্তি হয়ে উঠবে। বক্তারা আরও বলেন, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তাহসিনা রুশদী লুনা শুধু একজন নেত্রী নন, তিনি একজন জনদরদী ও ত্যাগী রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে তিনি ওসমানীনগর ও বিশ্বনাথের মানুষের পাশে থেকে বিএনপির দুর্দিনে কাজ করে যাচ্ছেন। তাই তার হাতকে আরও শক্তিশালী করতে প্রবাসী এবং স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন তারা সোপান আহমদসহ প্রবাসী সকল বিএনপির নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল নুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম, সদস্য আক্কাস আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ মিয়া, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আলী, সহ সাধারণ সম্পাদক লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক আছাব আলী, তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী,সহ সভাপতি মনির আহমদ, সহ দপ্তর সম্পাদক ফজর আলী,সদস্য রায়হান আহমদ, কৃষক দলের সভাপতি সুরত আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া,সিনিয়র সদস্য এলাইছ মিয়া, আমির আলী,গনি মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিক নুর, সদস্য হৃদয় আহমদসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন।


















