মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে আলহাজ্ব মঈনউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসার ছাত্র শিক্ষকদের নিয়ে মধ্যাহ্নভোজ

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: যুক্তরাজ্য থেকে পরিবারের সদস্যদের নিয়ে দেশে এসেছেন আলহাজ্ব মঈনউদ্দীন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহি উদ্দিন সেলিম। উদ্দেশ্য একবেলা অসহায়, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে উন্নতমানের খাবার খাবেন। এই দিনটিই যেন তাদের পরিবারের কাছে ঈদের দিনের প্রতি মতো। প্রতি বছরই সেচ্ছাসেবী আলহাজ্ব মঈনউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক মানুষের জন্য এমন আয়োজন করা হয়।

মঙ্গলবার উপজেলার তাজপুর ইউনিয়নের জাহাপুর ইসলামপুর গ্রামে আলহাজ্ব মঈনউদ্দীন ফাইন্ডেশনের কার্যালয়ে দেখা যায়, কেউ অপেক্ষা করছেন খাবার খাওযার জন্য, কেউবা খাবার খাচ্ছেন, কেউবা যুক্তরাজ্য থেকে এসেছেন খাবার পরিবেশ করতে। খাবার খাওয়ার পর দেয়া হচ্ছে যাতায়াত ব্যায়ও। সাথে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন খাবার। এটা কোন বিয়ের আয়োজন নয়। প্রতি বছরই এলাকার অসাহায়, এতিম, মাদ্রাসা শিক্ষার্থীসহ নিজের পরিবার নিয়ে এমন আয়োজন করেন আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মহি উদ্দিন সেলিম। নিজের পরিবারের সকল সদস্যদের নিয়ে একিসাথে খাবার খেয়েছেন তারা। পরিবেশন করেছেন নিজ হাতে। মঙ্গলবার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার জাহাপুর ইসলামপুরে ফাউন্ডেশন কার্যালয়ে সহস্রাধিক অতিথির জন্য এমন আয়োজন করা হয়। মাদ্রাসা, এতিম খানা, অসহায়, প্রবাসী পরিবারসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন মধ্যাহ্ন ভোজে।
এসময় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকার অসহায়দের সহায়তা, গৃহহীনদের ঘর নির্মান,টিউবওয়েল স্থাপন,ফ্রি চক্ষু শিবির, ওয়াজ মাফিল, কেরাজ প্রতিযোগীতাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশন। পিতার নামে ফাইন্ডেশন গঠন করে এলাকার আত্মসামাজিক উন্নয়নসহ অসহাদের সহায়তায় এগিয়ে আসায় ফান্ডেশনের চেয়ারম্যান মহি উদ্দিন সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। এসম বক্তব্য রাখেন, ফাইন্ডেশনের উপদেষ্টা ও মহি উদ্দিন সেলিমের মাতা সামসুর নাহার মায়া, পুত্র ব্যারিস্টার মাহিন উদ্দিন, ইমাদ উদ্দিন আহমদ, প্রবাসী পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী নাছির উদ্দিন, ব্যারিস্টার মোহাম্মদ আলী, ইসহাক ইসলাম, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ, মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল আজিজ, হেলাল উদ্দিন মাসুদ, সমাজসেবী আব্দুল খালিক, আব্দুল হান্নান, মাওলানা শাকিল আহমদ, মোহাম্মদ আলী, ফাউন্ডেশনের সদস্য ফরিদুজ্জামান প্রমুখ। এরআগে ইসলামপুর জামে মসজিদে আলহাজ্ব মঈনউদ্দীনের রুহের মাগফেরাত ও প্রবাসী পরিবারের মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উদ্যোগে আগীম ১৮ ডিসেম্বর ফ্রি চক্ষু শিবির, ২৩ ডিসেম্বর ওয়াজ মাহফিল, ২৪ ডিসেম্বর নাথ ও কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মরহুম এলাইছ মিয়া ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ : ব্যারিস্টার আবরার ইলিয়াস 

ওসমানীনগরের সোয়া মিয়া শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন: আরিফুল হক চৌধুরী

ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদের দাবিতে পাঁচ গ্রামের মানববন্ধন

ওসমানীনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ওসমানীনগরে উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটির অনুমোদন

সিলেটের ওসমানীনগর উপজেলায় বয়ে গেলো ভয়ংকর ধূলো ঝড়

ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলামের মৃত্যু

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর প্রেসক্লাবের মানববন্ধন

সিলেট-২ আসনে জামান সিদ্দিকীর বিকল্প নেই: গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা