সোমবার , ২৭ মে ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
moloysylsurma
মে ২৭, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) সকালে শাহ সিদ্দিক (রহঃ) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পাঁচ পাড়া ওসমানীনগরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগর।

ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর পরিচালনায়, প্রধান অতিথি-হিসাবে বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ পত্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর নুরুল ইসলাম বাবুল,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ষ্টার লাইট স্কুল এন্ড কলেজ সিলেটের অধ্যক্ষ,মুহা: নজরুল ইসলাম,

বক্তব্য রাখেন ডাক্তার মাসুকুর রহমান,কে এ জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুমিনুর রশিদ,ওসমানীনগর ইসলামিক একাডেমীর প্রিন্সিপাল মাও- সাদিক সিকান্দার, শাহ সিদ্দিক (রহঃ) জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রিন্সিপাল শিকদার মোহাম্মদ কিবরিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি ওসমানী নগর শাখার সাধারণ সম্পাদক বাবু রিপন সূত্রধর, গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, ওসমানীনগর ইসলামিক একাডেমির সভাপতি সোহরাব আলী,জামেয়া উন্নয়ন কমিটির অন্যতম সদস্য এ এস এম জাকারিয়া চৌধুরী প্রমূখ।

এতে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালের কৃতি শিক্ষার্থী
রাকিবুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তাহমিনা ইসলাম।
এসময় ইসলামি সংগীত পরিবেশন করেন জামেয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র তানভীর হোসেন আদিল,

পরে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ -৫ পাওয়া ৬৫ জন শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত