বুধবার , ১৫ মে ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ধর্মপাশায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে জরিমানা

প্রতিবেদক
moloysylsurma
মে ১৫, ২০২৪ ২:২৪ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম, ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের, নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থক কে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দিপার পক্ষে নির্বাচনী মাইকিং করার দায়ে শাহাব উদ্দিন (৩৪)নামের এক ব্যক্তিকে সোমবার সকাল ১০টার দিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে। একইদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ মুরাদের পক্ষে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নানা শ্রেণি পেশার প্রায় দেড় হাজার মানুষজন পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে সোমবার সকাল নয়টার দিকে এক শোভাযাত্রা বের করে। এটি উপজেলার জয়শ্রী,সেলবরষ,পাইকুরাটি,ধর্মপাশা সদর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ওইদিন সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার রাজাপুর গ্রামের সামনে থাকা করচ বাগানে গিয়ে শেষ হয়। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল নিয়ে শোডাউন করায় রফিকুল বারী চৌধুরী বাচ্ছু (৭০) কে ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৪০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। এই দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন। আগামী ২১মে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

ওসমানীনগরে ওয়ান ভয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রব মল্লিকের খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও)

ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে’ র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি হলেন কলেজ ছাত্র সুমন

ধর্মপাশায় কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ওসমানীনগরে তৃনমুল কর্মীদের পাশে তাহসিনা রুশদীর লুনা

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ওসমানীনগরে চেয়ারম্যান গোলাম কিবরিয়া’/র ত্রাণ বিতরণ

ওসমানীনগরে সাংবাদিকদের ১০ টাকায় জামা কাপড় বিক্রি সর্বমহলে প্রশংসিত

ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের আসল শক্তি : অধ্যাপক আব্দুল হান্নান