শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে বিতর্ক নেই..ওসমানীনগরে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ১৩, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

হারুন রশিদ,ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন স্বেচ্ছাসেবকলীগের বিষয়ে কোন বিতর্ক নেই। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবকলীগ অধম্য গতিতে কাজ করছে। যে কোন দূর্যোগে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা নিজ-নিজ উদ্যোগে সহায়তায় এগিয়ে আসেন। বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগের ৩০ বছর পূর্তীতেও ভানবাসি মানুষের সহায়তায় এগিয়ে এসেছে তারা। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করণ ও দেশের উন্নয়নে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের অবদান রয়েছে। স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সুনামের সাথে দলীয় আন্দোলন সংগ্রামে ভূমিকা অব্যহত রাখাবে।

এসময় তিনি ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পালের ভূয়সী প্রশংসা করে চলমান বন্যায় নিজে অসুস্থ থেকেও উপজেলার দূর্গম এলাকায় নিজ উদ্যোগে রান্না করা খাবারসহ খাদ্য সহায়তা প্রদান করায় চঞ্চল পালকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
শনিবার দুপুরে সিলেট জেলা স্বেচ্ছাসেবককলীগ নেতা জুবায়ের খান এর উদ্যোগে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের আগামী ২৭ জুলাই ৩০ বছর পূর্তী উপলক্ষে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, যুক্তরাজ্য আওয়ামী লীগের জন-সংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক চয়ন পাল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক প্রমুখ।
ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল ও সাধারণ সম্পাদক সেলিম রেজার যৌথ পরিচালনায় সভা শেষে স্বেচ্ছাসেবককলীগ নেতা জুবায়ের খান এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৩০ বছর পূর্তী উপলক্ষে সিলেটে সহস্রাধিক বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ রাজনৈতিকও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নীড়হারা ,পথহারা পথ শিশু রাকিব কি পাবে তার প্রতিভার মূল্যায়ন?

সংবাদিক সম্মেলন করলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

ওসমানীনগরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

ওসমানীনগরে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে বিশ্ব পর্যটন দিবস পালিত

পুলিশ সফলতার সাথে অপরাধ নির্মূলে কাজ করছে —-শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগরে আয়মত খাঁন-খায়রুন বেগম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বাংলাদেশ দোকান মালিক সমিতির অভিনন্দন

আগামীকাল ওসমানীনগরে তাজপুর ভাড়েরা পীরের বাড়ীতে আসছেন হুমায়ুন কবির

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত