বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে অটোরিকশা চুরির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ৩, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে সিএনজি অটোরিকশা চুরির সাথে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ার গাঁও গ্রামের আওয়ামিলীগ নেতা আরিফ উল্লাহর পুত্র যুবলীগনেতা জাহাঙ্গীর মিয়া (২৬)। বৃহস্পতিবার দুপুরে মোতিয়ার গাঁও গ্রাম থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ আগস্ট নিজের মালিকানাধীন মৌলভীবাজার থ-১২-৯৩৯১ সিএনজি অটোরিকশা মোতিয়ার গাঁও গ্রামের তারু মিয়ার গ্যারেজে প্রতিদিনের ন্যায় রাতে রেখে যান একই গ্রামের এনাম মিয়া। গভীর রাতে সংঙ্ঘবদ্ধ হয়ে সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় ৫ জন ব্যাক্তি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে একাধিকবার শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর নিজের মালিকানাধীন সিএনজি অটোরিকশা ফিরে না পাওয়ায় গত বছরের ১৩ মার্চ জাহাঙ্গীর মিয়াসহ ৫জনকে অভিযুক্ত করে সিলেট অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন এনাম মিয়া। মামলা নং ৭৮। মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। দীর্ঘ তদন্তের পর ৩১অক্টোবর দুই ব্যক্তির সংশ্লিস্টতার কথা উল্যেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই। পরে আদালত অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি করলে থানা পুলিশ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে।

মামলার বাদী এনাম মিয়া বলেন, দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমে লিপ্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ উল্লাহর পুত্র যুবলীগ নেতা জাহাঙ্গীর মিয়া। আমার গাড়ি চুরির সাথে জড়িত থাকার পরও দলীয় প্রভাবের কারণে আমার গাড়িটি ফেরত পাইনি। কিস্তির মাধ্যমে ক্রয় করা গাড়িটি ফিরিয়ে দেওয়ার জন্য দফায়-দফায় বৈঠক হলেও গাড়ি ফিরে না পাওয়ায় আমি আদালতের দারস্ত হয়েছি। মামলা দায়েরের পর থেকে আমাকে তারা নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। চুরির ঘটনায় জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বাকি অভিযুক্তদের গ্রেফতারপূর্বক আমার গাড়িটি উদ্ধার করবেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইস্তিয়াক আহমদ দেশে ফিরলেন

*ওসমানীনগরে সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ*

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে

ওসমানীনগরে যুক্তরাষ্ট্র যুবদল নেতা শাহবাজকে বিদায়ী সংবর্ধনা

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

ওসমানীনগরে ছাগল চুরির চেষ্টা, আটক ৪

ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি,পরিদর্শনে জনপ্রতিনিধি