শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সিলেটে রাজনৈতিক মামলায় আসামি সাংবাদিক সাকী

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ২৩, ২০২৪ ১:৫৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক:: সিলেটে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে।

আজ বৃহস্পতিবার সিলেটের আদালতে এ মামলা দায়ের করেন ছাত্রদল নামধারী ব্যক্তি খোরশেদ আলম। তবে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, খোরশেদ আলম নামের কোনো দলীয় কর্মীকে চিনেন না তারা। আদালত সূত্র জানিয়েছে, গত ৩রা আগষ্ট নগরের এয়ারপোর্ট থানার আম্বরখানা বড়বাজার গলির মুখে এলাকায় কোটা বিরোধী আন্দোলনে চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় খোরশেদ আলম সংক্ষুব্ধ হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীকে। এছাড়া- সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যদ সহ মামলার মোট আসামি ৪৭ জন। মামলার ৩৪ নম্বর আসামি হিসেবে সাংবাদিক সাকী’র নাম উল্লেখ করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাঈদ, রুবেল মিয়া সহ ৮ জন। সাংবাদিক সাদিকুর রহহমান সাকী জানিয়েছেন- এ ঘটনা সর্ম্পকে আমি অবগত নয়। মামলার বাদিকে আমি চিনি না, আর বাদিও আমাকে চিনেন না। আমাকে ব্যক্তি আক্রোশ থেকে সাক্ষীদের মধ্যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করেছেন।

সকী বলেন যেহেতু মামলার এজাহারে লিখা রয়েছে তাদের উপর হামলা করেছে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। কিন্তু আমি তো ওই তালিকায় পড়ি না। এ ব্যাপারে নগরের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাদিকুর রহমান সাদিক জানিয়েছেন- এ মামলা দায়েরে ওয়ার্ড বিএনপি’র কেউ সম্পৃক্ত নয়। আমরা মামলা সম্পর্কে জানি না। মামলার বাদিকে ও চিনি না। তিনি বলেন- এ মামলায় বিএনপি’র কর্মীদের ও আসামি করা হয়েছে। বিষয়টি নগর বিএনপি’র নেতৃবৃন্দকে জানানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরের মাহবুবুর রহমান বহির্বিশ্বে সম্মানিত

ওসমানীনগরের সাদীপুরে কন্যা শিশু দিবস পালন

ওসমানীনগরে বিনামূল্যে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার টিকা পাচ্ছে প্রায় সাড়ে ৮ হাজার কিশোরী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক

ইঞ্জিনের দিকে কয়েন ছুড়লেন যাত্রী, বিলম্ব ফ্লাইটের চার ঘণ্টা

ওসমানীনগরের অসহায় ফিরুজ আলী পাকা ঘর পেয়ে কান্নায় ভেঙে পড়লেন

জাপার এমপি ইয়াহইয়াসহ ৫জনকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর

ওসমানীনগরে জন্মাষ্টমী উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় অনুষ্ঠিত হলো শস্য কর্তনের মহোৎসব।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর প্রেসক্লাবের মানববন্ধন