বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে পরিত্যক্ত ট্যাংকি থেকে বস্তা বন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ২৮, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ:: সিলেটের ওসমানীনগরে নিখোঁজের ৪ দিন পর আব্দুল জলিল নামের এক ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের একটি পরিত্যাক্ত সেফটিক ট্যাংকি থেকে বস্তা বন্দি ও রশি দিয়ে বাধা অবস্তায় আব্দুল জলিল (৪৬) এর লাশ উদ্ধার করা হয়। এর আগে রবিবার সন্ধ্যার পর থেকে আব্দুল জলিল নিখোঁজ ছিলেন। আব্দুল জলিল উপজেলার উছমানপুর ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামের মৃত জাহির উল্যার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ ক্রয় করতে দেড় লক্ষ টাকা নিয়ে রবিবার বিকালে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল। সন্ধ্যার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের স্বজনরা থানায় সাধারণ ডায়রী করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে ৫ সন্তানের জনক আব্দুল জলিলের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
নিহতের স্ত্রী মাহমুদা বেগম জানান, ভাড়েরা গ্রামের কামরান নামের এক ব্যবসায়ীর সাথে ৩ লক্ষ টাকায় ৪ ভরি স্বর্ণ ক্রয় করতে শুক্রবার দেড় লক্ষ টাকা নিয়ে যান তার স্বামী আব্দুল জলিল। পরে রবিবার বাড়ি থেকে আরো দেড় লক্ষ টাকা নিয়ে গেলে আর কোন খোঁজ পাওয়া যায়নি আব্দুল জলিলের।
তাজপুর ইউনিয়নরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ বলেন, কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেফটিক ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করা হয়ছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।
আব্দুল জলিলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য রাসেদুল হক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধিন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত