ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত সাপ্তাহিক শাখা কেন্দ্র, দক্ষিণ লতিবপুর জামে মসজিদ শাখা কেন্দ্রর বিদায়ী অনুষ্ঠান পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক দারুল ক্বিরাতে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। এতে ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ী ৫১ জন ছাত্র-ছাত্রীরা পুরুস্কৃত হন। এবং সকলের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলার উসমানপুর ইউনিয়নের দক্ষিণ লতিবপুর জামে মসজিদে দক্ষিণ লতিবপুর গ্রামবাসীর আয়োজনে আয়োজিত পুরুষ্কার বিতরণী ও দোয়া মাহফিলে দারুল ক্বিরাতের নাজিম আলহাজ্ব হেলাল মিয়ার সভাপতিত্বে, দক্ষিণ লতিবপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের কোষাধ্যক্ষ সাহেদ আহমদের পরিচালনায়,
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ওসমানীনগর লতিফিয়া ক্বারি সোসাইটির সভাপতি মাও: ছাদিকুর রহমান শিবলী, বিশেষ অতিথি মাও: আব্দুল মোছাব্বির রাঙ্গাপুরী, দক্ষিণ লতিবপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের প্রধান ক্বারি নোমান আহমদ, মাও: ওলিউর রহমান, খলকুজ্জামান, আজিজুর রহমান ফয়ছল, দক্ষিণ লতিবপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমান, মোতাওয়াল্লী জাকির হোসেন, সমাজসেবী আব্দুল গফুর, হিরন মিয়া, হাফিজ মাছুম বিল্লাহ, হোসাইন আহমদ, ক্বারি লাহিন আহমদ প্রমূখ।


















