বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ছাত্রলীগের সহযোগিতায় তাজপুর কলেজে অনলাইন প্রেসক্লাবের বৃক্ষরোপন

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর সিলেট প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলায় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান তাজপুর মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ ও তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশে প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ। জলবায়ু পরিবর্তনের ফলে চারিদিকে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তাজপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রাণকান্ত দাশ বলেন, “বৃক্ষ এবং আমাদের সম্পর্ক একে অপরের পরিপূরক। বৃক্ষের গুরুত্ব পৃথিবীতে অপরিসীম। তাই দেশ ও জাতির কল্যাণে প্রতি বছর ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের বিকল্প নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রাণকান্ত দাশ, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক খায়রুল আবেদীন চৌধুরী, ব্যবসা শিক্ষা শাখার অধ্যাপক মোঃ খসরুজ্জামান, ইতিহাস বিভাগের অধ্যাপক আশুতোষ রঞ্জন দাশ, ইংরেজি বিভাগের অধ্যাপক আবুল খায়ের, জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মিনহাজুর রায়হানা, রসায়ন বিভাগের অধ্যাপক অপর্ণা ভট্টাচার্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সুলাইমান হোসাইন খাঁন, অর্থনীতি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম, শারীরিক শিক্ষা প্রভাষক আশরাফ আলী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক হারুন রশিদ, অর্থ-সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, সদস্য ফজলু মিয়া, জুয়েল মিয়া, পুলিশ কর্মকর্তা জুবুলাল দাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম–আহবায়ক সুজন মাহমুদ, যুগ্ম–আহবায়ক জাবেদ আহমদ আবির, কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাম্মাদ আল হাসান, যুগ্ম–আহবায়ক আনোয়ার হোসেন পাশা, উপজেলা ছাত্রলীগের সদস্য নবিদ আলী সেলিম, রুবেল আহমদ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিক কার্যক্রম না থাকায় স্থানীয়দের ক্ষোভ

ওসমানীনগরে রাস্তায় হেলে পড়েছে গাছ,ঝুঁকিপূর্ণ যান চলাচল

ওসমানীনগরে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের ওসমানীনগর উপজেলায় বয়ে গেলো ভয়ংকর ধূলো ঝড়

সিলেটের মেজরটিলায় টিলা ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কার্যকরী কমিটি পুনর্গঠন নতুন কোষাধ্যক্ষ মো: লখন মিয়া

দেশনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা সৈয়দ এনায়েত হোসেন

ওসমানীনগরে বন্যার্তদের পাশে আনোয়ারুজ্জামান চৌধুরী

ওসমানীনগরে পঞ্চম শ্রেণির প্রশ্নপত্রে তৃতীয় শ্রেণির পরীক্ষা গ্রহণ, এলাকায় তুমুল আলোচনা