মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বিএনপি নেতাকর্মীদের উপর সাজানো মামলায় খালাস পেলেন ৩৬ নেতাকর্মী

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ২৯, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ ::সিলেটের ওসমানীনগরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিহিংসা হিসেবে দায়ের করা একটি নাশকতা মামলায় নির্দোষ ঘোষণা করে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিলেট দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন, যেখানে মামলার যাবতীয় অভিযোগ প্রমাণের অভাবে খারিজ করা হয়।মামলা থেকে অব্যাহতি পাওয়া ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমেদ চৌধুরী মামলাটিকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালাতো। কিছু স্বার্থান্বেষী নামধারী সাংবাদিকও এই মামলায় ইন্ধন জুগিয়েছিল। তারা আসামিদের নাশকতাকারী হিসেবে ব্যাপক প্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে সহায়তা করেছিল।

২০১৮ সালে দায়ের করা এই মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। মামলায় জড়ানো ব্যক্তিরা অনেক দিন ধরে হয়রানির শিকার হয়েছেন। আদালতের রায় শোনার পর নেতাকর্মীরা ন্যায়বিচারের প্রতীক হিসেবে এটিকে দেখছেন এবং আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে বাস চাপায় মোটর সাইকেল আরহী নিহত

আমরা আর ভারতের সেবাদাসে পরিণত হবনা মামুনুল হক

ওসমানীনগরে জামায়াত নেতা পরিচয় দিয়ে অফিস ঘেরাও করবো বলে গ্রেফতার হলেন মাহবুব

আ. লীগ নেতার বায়ুত্যাগের শব্দ শুনে ধরল পুলিশ

সিলেটের মেজরটিলায় টিলা ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

ওসমানীনগরে শারদীয় দুর্গোৎসব আজ মহাষষ্ঠীতে শুরু

ধর্মপাশায় বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

হুমায়ুন কবির সিলেটের গর্ব তিনি সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী: মতবিনিময় সভায় বক্তারা

ওসমানীনগরে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

ধর্মপাশায় দরিদ্র পরিবারের সন্তান হৃদয় চন্দ্র দাস, এখন এম বিবিএস ডাক্তার