মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে গনঅভ্যুত্থান দিবস পালন

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ৫, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

ওসমানীনগর/প্রতিনিধি:: দেখতে দেখতে ফিরে এলো ক্যালেন্ডারের পাতায় ৫ আগস্ট ছাত্র-জনতার ৩৬ জুলাই। আজ থেকে এক বছর আগে ২০২৪ সালের এই দিন ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামীলীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। এই দিনটি পরবর্তীকালে ছাত্রজনতার কাছে ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় ওসমানীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ জুলাই যুদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী সৈয়দ দিদারুল ইসলাম কায়েসের সঞ্চালনায়, অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল আনহার আহমদ, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া। জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, তানভীর আহমদ, ইমরান আহমদ রুবেল, আশরাফুল ইসলাম, ইব্রাহিম আহমদ প্রমুখ।  এ সময় শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আলোচনার ফাঁকে-ফাঁকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জুলাই ৩৬’ প্রদর্শন করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি ও কর্তৃত্ববাদী শাসন থেকে স্বৈরাশাসন, স্বৈরশাসন থেকে ফ্যাসিস্ট অথবা মাফিয়া শাসনে থেকে ছাত্রজনতার কৌশলী ভূমিকায় উত্তীর্ণ হওয়ার ঘটনা প্রবাহর দিনগুলি নিয়ে অতিথিরা বিস্তর আলোচনা করেন।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের ল্যাবার শ্রমিকদের মহান মে দিবস পালিত

ওসমানীনগরে লুনার গাড়ী ভাংচুরে আ.লীগ নেতা বেলাল গ্রেফতার

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে, তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগরে সাংবাদিকদের ১০ টাকায় জামা কাপড় বিক্রি সর্বমহলে প্রশংসিত

ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয় এর শুভ উদ্বোধন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বালাগঞ্জ ছাত্রদলের সাবেক সম্পাদক

ওসমানীনগরে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বাংলাদেশী ফুটবলার রাজিয়ার মৃত্যু যে বার্তা দেয়

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর ত্রাণ বিতরণ ও একবেলা খাবার