ওসমানীনগর সিলেট প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে ফলজ বৃক্ষের চারা রোপন ও বিতরণ অনুষ্টিত হয়েছে।
২৩এপ্রিল ২০২৪ ( মঙ্গলবার) বিকেলে উপজেলার ওসমানীনগর থানায়, উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান,পিপি এম, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, এস আই আকরাম, জহুরুল, থানা মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক হারুন রশিদ, অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক ফয়ছল আহমেদ মালিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়েব আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জব আলী সাকিব, সদস্য ফজুল মিয়া, সাজ্জাদ হোসাইন, জুয়েল মিয়া সহ ওসমানীনগর থানা পুলিশ পরিবার প্রমুখ।

উদ্বোধন শেষে থানা প্রাঙ্গণে বিভিন্ন ফলজ বৃক্ষরোপন ও বিতরণ কালে, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপি,এম, বলেন ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব একটি সময় উপযোগী পদক্ষেপ গ্রহন করেছে, তাদের বৃক্ষরোপন কার্যক্রম ওসমানীনগর থানা প্রাঙ্গণ থেকে শুরু করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই কার্যক্রমের সফলতা জন্য সমাজের সকল শ্রেণীপেশার মানুষের সার্বিক সহযোগিতা থাকবে বলে আমি আশা করছি।
সংবাদ টি শেয়ার করুন।

















