মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

১৭ বছর পর দলীয় কার্যালয়ে বসলো ওসমানীনগর বিএনপি

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ১৯, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর :: দীর্ঘ ১৭ বছর পর দলীয় রাজনৈতিক কার্যালয়ে বসেছে ওসমানীনগর উপজেলা বিএনপি। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার গোয়ালাবাজারে দলীয় অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা। কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আমরা এই গোয়ালাবাজারে সভায় এসেছিলাম। সভায় পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করানো হয়। প্রচার পত্র বিতরণে আসলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সাথে তৎকালীন থানার ওসিসহ শান্তিপূর্ণ কর্মসূচীতেও আমার গাড়িতে হামলা করে গাড়ি ভাংচুর করা হয়। পরে তারাই আমাদের নেতাকর্মীদের নামে মামলা করেছিলো। আজ তারা কোথায়?
তিনি আরো বলেন, এক মাঘে শীত যায় না। এটা সবারই মনে রাখতে হবে। গনঅভ্যুথানের পর আজ তিন মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো আওয়ামীলীগ, ছাত্রলীগকে যারা মদদ দিচ্ছেন এবং আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদেরকে সাবধান করে দিতে চাই। নয়তো দলীয় নেতৃবৃন্দরাই দাঁত ভাঙা জবাব দিবে। একটি মহল সামনে এসে কথা বলার সাহস নাই, কিন্তু ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমাদের দলকে ব্যবহার করে যদি কেই অপকর্ম, চাঁধাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে তাহলে আইনের মাধ্যমে তাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, বর্তমান সহ-সভাপতি আব্দুল হেকিম, সৈয়দ কওছর আহমদ। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, তাজপুর ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদ, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নান বক্স, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফঠিক মিয়া। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহ বাবুল ইসলাম আহবাব, আকিক আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক লয়লুছ মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, কওছর মিয়া, ইসমাইল আলী, সুবের আহমদ, সেলিম আহমদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক জুবের আহমদ, যুগ্ম আহবাক আল-মাছুম আবির, ফোজায়েল আহমদ, ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি মিঠু আহমদ পাবেল, সাধারণ সম্পাদক সুহেব খাঁন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ হোসেন, সদস্য সচিব ইলিয়াস আলী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে নতুন ওসির যোগদান

হুমায়ুন কবির সিলেটের গর্ব তিনি সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী: মতবিনিময় সভায় বক্তারা

বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি ওসমানীনগরে পানিবন্দি শতাধিক পরিবার

সিলেট বিভাগের এইচএসসি পরিক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

উপজেলা পরিষদের নৈশ্য প্রহরীর প্রতারণার ফাঁদে ওসমানীনগরের অর্ধ শতাধিক মানুষ

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুক্তরাজ্য প্রবাসী পরিবারের উপর হামলা

ওসমানীনগরে গনঅভ্যুত্থান দিবস পালন

ওসমানীনগরে ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

বালাগঞ্জে দেওয়ানবাজার সবুজ দল এফসি’র কমিটি গঠন

ওসমানীনগরের সাবেক ব্যাংক কর্মকর্তা মফিজুর রহমান বাবুল নিখোঁজ