ওসমানীনগর প্রতিনিধি:: আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় ওসমানীনগর জাতীয়তাবাদী হুমায়ুন কবির সমর্থক ফোরামের উদ্যোগে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোয়ালাবাজার ইউনিয়ন কৃষকদলের সাবেক সহ-সভাপতি মজমিল আলী।
বিএনপি নেতা ইয়াওর আলী ও কামাল পারভেজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আব্দাল মিয়া বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের আস্থা অর্জন করেই বিএনপি আগামীতে এদেশের দায়িত্ব নিতে চায়। এজন্য তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে এবং জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা সাইস্তা মিয়া ও আলাউর রহমান ইয়াওর। এছাড়া সভায় জিল্লাদ গজনভী, আলাউর রহমান শান্ত, আফতাব আলী, আব্দুল আলীম, পিয়ার আলী, সমর আলী, রঞ্জু দেব নাথ, শাহ জাহাঙ্গীর, মাহমুদ আলী, মিনার আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ টি শেয়ার করুন।


















