রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি‘র ১৯ তম প্রজেক্ট

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ২৪, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: যুক্তরাজ্যস্থ নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি এর উদ্যোগে অসহায় গৃহহীন নিন্মবিত্ত পরিবারের মধ্যে বসত ঘর নির্মানের ধারাবাহিকতায় ১৯ তম পাকা ঘর পেয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের অসহায় আব্দুল কাদির। পরিবারের ১৬ জন সদস্যদের নিয়ে দীর্ঘ দিন থেকে মাঠির জরাজির্ণ ঘরে বসবাস করে আসছিলেন তিনি। ঝড় বৃষ্টিতে নানা ভোগান্তি পোয়াতে হয়েছে আব্দুল কাদিরের পরিবারের। অবশেষে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি হাসি ফুটালো কাদিরের পরিবারের মুখে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি এর ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী মিলাদ সারোয়ার, মাহবুবুর রহমান, সাইফুর রহমানের প্রচেষ্ঠায় প্রায় ৭ লক্ষ টাকা ব্যায়ে আব্দুল কাদিরের পরিবারকে পাকা ঘর নির্মান করে দেয়া হচ্ছে। সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের তত্বাবধানে রবিবার বিকালে পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি এর বাংলাদেশ টিমের সদস্যসহ স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী মিলাদ সারোয়ার, মাহবুবুর রহমান, সাইফুর রহমানের পারিবারিক উদ্যোগে গঠিত নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি‘র পক্ষ থেকে সিলেটের বিভিন্ন উপজেলায় অসহায়দের সহায়তার পাশাপাশি যে কোন দূর্যোগ মোকাবেলায় সাহায্যের হাত প্রসারিত করে আসছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার নিন্ম আয়ের মানুষের কল্যাণে কার্যক্রমের ধারাবাহিকতায় ১৯ তম পাকা ঘর নির্মান করা হচ্ছে এটি অত্যান্ত আনন্দের। তাদের এসব মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত বরেনে বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী আহত

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দিক আহমদ শ্যামলের উদ্যোগে বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওসমানীনগরে দোয়া মাহফিল

ওসমানীনগরে জলিল হত্যাকান্ডে থানায় মামলা গ্রেফতার-৩

মাওলানা মামুনুল হক কারা মুক্ত হলেন

ওসমানীনগরে কুরুয়া হেমন্তী সাংস্কৃতিক সংঘ কুহেসাস এর পক্ষ থেকে বন্যার্তদের নগদ অর্থ বিতরণ

আ. লীগ নেতার বায়ুত্যাগের শব্দ শুনে ধরল পুলিশ

ধর্মপাশায় ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠিত

ওসমানীনগর থানা টিমের রাতভর যৌথ অভিযানে গ্রেফতার ৫

ধর্মপাশায় দরিদ্র পরিবারের সন্তান হৃদয় চন্দ্র দাস, এখন এম বিবিএস ডাক্তার