রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ১৪, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

হারুন রশিদ,ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত এ সভায় ১ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৮৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক এই বাজেট পেশ করেন।

সভার সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা তালুকদার মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা জহুর আহমদ, ফারুক জাহাঙ্গীর, শিক্ষক বিজয় প্রসাদ দাস, ইউপি সদস্য তুরন মিয়া, তোফায়েল আহমদ লাল, জাহিদুর রহমান মিনার, আবুল কালাম, খালেদ আহমদ খুকু, কবির আহমদ, শিল্পী বেগম, আম্বিয়া বেগম, রুমানা বেগম।

বক্তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বাজেটের ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, এই বাজেট ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

এসময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়সল আহমদ, যুবলীগ নেতা ফয়ছল আহমদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ,রাজনৈতিক সামাজিক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উপস্থিত স্থানীয় জনগণও বাজেট প্রস্তাবনায় সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন যে, এই বাজেটের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে সাইফুর রহমান স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিলুপ্তির পথে খাল-বিলের দেশী মাছ

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেট-২ আসনে রিকশা প্রতীকে খেলাফত মজলিসের একক প্রার্থী ড. হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী

ওসমানীনগরে আল ইনসাফ সংস্থা’র খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত

গন অধিকার পরিষদ থেকেই আসবে আগামীর প্রধানমন্ত্রী, ওসমানীনগরে গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলনে

ওসমানীনগরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগরে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে মতবিনিময় সভা

বিএনপি নেত্রী লুনার গাড়িতে হামলার দেড় বছর পর মামলা, ওসিসহ আসামি ৫৩

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়