বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সিলেটে বিস্ফোরক মামলায় আসামি আ.লীগের ৩৯০ নেতাকর্মী

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ৫, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক:: সিলেটে বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের অপসারিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি অ্যাডভোকেট রনজিত সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস কায়েস চৌধুরীসহ ৩৯০ জনকে আসামি করা হয়েছে।

নগরীর তোপখানা সুরমা ভ্যালি ১৩৬ বাসার বাসিন্দা রাশেদ আহমদ বাদী হয়ে বুধবার (৪ ডিসেম্বর) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯০ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২শ/৩শ জনকে আসামি করে এ মামলা করেন।

আদালতের বিচারক আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী রিপন চন্দ্র দাশ।

এজাহারে সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল ও অ্যাডভোকেট রনজিত সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস কায়েস চৌধুরী ছাড়াও উল্লেখযোগ্য আসামি হলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার আব্দুল হাফিজের ছেলে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ওরপে পাথর শামীম।

মামলার বাদী পক্ষের আইনজীবী রিপন চন্দ্র দাশ বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/ ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলাটি করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আদালতে মামলা হলেও এখনো আদেশের কপি পৌঁছায়নি। আদালতের আদেশের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এজাহারে বাদী উল্লেখ করেন, ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে ১নং আসামি মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বন্দুক, কাটা রাইফেল, ককটেল, রামদা, লাঠি ও লোহার রডসহ অবৈধ অস্ত্র নিয়ে আসামিরা নগরের সুরমা মার্কেট পুলেরমুখ এলাকায় অবস্থান করছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোটরসাইকেল মিছিলে ছিলেন ভিকটিমসহ অন্যান্যরা। মোটরসাইকেল মিছিল আসতে দেখেই গুলিবর্ষণ করতে থাকে আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা। এতে ভিকটিম তথা মামলার বাদী রাশেদ আহমদের পায়ে গুলি লাগে। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে অপর আসামিরা তাকে কোপাতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাদী রাশেদ পঙ্গুত্ববরণ করতে যাচ্ছেন। তিনি এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে এবি ব্যাংক পিএলসির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেট সিটি কর্পোরেশনের ল্যাবার শ্রমিকদের মহান মে দিবস পালিত

সংবাদিক সম্মেলন করলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

ওসমানীনগরের মাহবুবুর রহমান বহির্বিশ্বে সম্মানিত

ওসমানীনগরে ত্রাণ বিতরণকালে অসুস্থ হলেন আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া

ওসমানীনগরে জনতার হাতে ডাকাত সন্দেহে আটক ২

ওসমানীনগরে আলহাজ্ব মঈনউদ্দিন ফাউন্ডেশন এর ঈদ উপহার সামগ্রী বিতরণ

ওসমানীনগরে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা

ময়মনসিংহ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক