বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি শেষ: উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে দেশ

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ১৯, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক:: সারাবছর দেশে পেঁয়াজ চাষাবাদ না হওয়ায় এতো দিন আমদানির উপর নির্ভর ছিলো বাংলাদেশ। সিংহভাগ পেঁয়াজই আমদানি করা হতো পাশ্ববর্তী দেশ ভারত থেকে, যা বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠেছিলো। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ নামক এই অস্ত্র দিয়ে নানান রকম চাপে রাখার চেষ্টা করা হতো বাংলাদেশকে। মানে হুটহাট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতো কিংবা হুমকি দিতো।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতে পাশাপাশি চীন, পাকিস্তান ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি শুরু হয়। এতেই ভারতের পেঁয়াজ চাষিদের কপাল পুড়তে শুরু করে। কমতে থাকে পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি!

এদিকে মৌসুমী পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনেও সফলতা পেয়েছে বাংলাদেশের কৃষকরা। ফলে সারাবছরই বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হবে। এর মধ্য দিয়ে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে দেশ। বাংলাদেশকে আর পেঁয়াজে আমদানি নির্ভর হতে হবে না।

কৃষি অধিদপ্তরের তথ্য মতে, বংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, ফরিদপুরসহ দেশের অনেক জায়গায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ‘নাসিক এমপিপি-৩ ও বিপ্লব’ চাষাবাদ শুরু হয়েছে। উৎপাদন খরচ কম ও মুড়িকাটা জাতের তুলনায় উৎপাদনও ২০-২৫ শতাংশ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ সৃষ্টি করেছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। এতে সফলতাও পেয়েছেন দেশের চাষিরা।

শুধু গ্রীষ্মকাল নয়, সারাবছরই এই পেয়াজ চাষাবাদ করা যাবে। ফলে আর পেঁয়াজ আমদানি করতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে- এই খবরে ভারতের কৃষকদের মাথায় হাত! কারণ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকদের সিংহভাগ পেঁয়াজই বাংলাদেশে রফতানি করা হতো। এবার তারা এই পেঁয়াজ কোথায় বিক্রি করবে? করোনার সময়ে আমদানি রফতানি বন্ধ থাকায় পেঁয়াজ পচে যাওয়ার সেই স্মৃতি তাদের আবারও নাড়া দিচ্ছে। সেটা ছিলো সাময়িক, এবার তো স্থায়ী বন্ধ হবে। এতে একদিকে পুড়বে ভারতীয় কৃষকদের কপাল। অন্যদিকে পেঁয়াজ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের দাদাগিরি ও বন্ধ হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুরে মহান স্বাধীনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পেঁয়াজ-ডিমের দাম কমলেও আলু উড়ছে আকাশে

ওসমানীনগরে লুনার গাড়ী ভাংচুরে আ.লীগ নেতা বেলাল গ্রেফতার

ওসমানীনগরে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ওসমানীনগরে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব

*ওসমানীনগরে সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ*

ওসমানীনগরে সিএনজি চুর গ্রেফতার,গাড়ি উদ্ধার

বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত, ওসমানীনগরে ময়নুল হক চৌধুরী।

ফ্যাসিবাদরা কখনই পুনর্বাসন হবে না : তাহসিনা রুশদীর লুনা