মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ফ্যাসিবাদ প্রতিষ্টায় সাংবাদিক ও সংবাদপত্র এর দায় এড়াতে পারেনা : ইলিয়াস পত্নী লুনা

প্রতিবেদক
moloysylsurma
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট হতে সংবাদপত্র ও সাংবাদিকরা এর দায় কখনও এড়াতে পারেনা।

সাংবাদিকদের তোষামোদি সংবাদ প্রচার ও প্রসারে ফ্যাসিবাদ প্রতিষ্টায় শেখ হাসিনাকে শক্ত অবস্থান তৈরী করে দেওয়া হয়েছিল। কাজেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সাংবাদিক দমনে কালো আইন তৈরীসহ ইচ্ছেমত রাষ্ট্র পরিচালনা করেছিল।

বিএনপি সব সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্বে সহায়ক ভূমিকা পালন করলে বিপরীতে আওয়ামীলীগ সাংবাদিক দমনে নিজস্ব একটি সেল গঠণ করেছিল। এতে স্বৈরশাসকের চাহিদামতো সংবাদের নিয়ন্ত্রিত রিপোর্ট তৈরী করে গণমাধ্যমে প্রচার করা হতো।

১৮ (ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

অপর এক প্রতিক্রিয়ায় লুনা বলেন, দেশের সামগ্রিক পরিবর্তনের পর পুরাতন প্যাকেটের সাংবাদিকরা নতুনভাবে সুবিধাভোগীদের প্যাকেট তৈরী করেছে। আমরা অবশ্যই সে গুলি শনাক্ত করে তাদের স্ব-স্ব অবস্থান থেকে এদের বিরোদ্ধে ব্যবস্থা নিতে সাংবাদিক নেতাদের প্রতি তিনি আহ্বান জানান।

ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা হাজী রফিকউল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রমূখ।

এর আগে তিনি উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবিতে প্রচারপত্র বিতরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

২০০৬ সালের লগী বৈঠা হামলার বিচার দাবি করে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি নেত্রী লুনার গাড়ীতে হামলার ঘটনায় গ্রেফতার আরেকজন

ওসমানীনগরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ওসমানীনগর উপজেলা ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র লীগের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

ওসমানীনগরে বিনামূল্যে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার টিকা পাচ্ছে প্রায় সাড়ে ৮ হাজার কিশোরী

ওসমানীনগরে ইউনিয়ন অফিস চুরি

ওসমানীনগরে জুলাই পুনর্জাগরণ শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

ওসমানীনগরে বন্যার পুর্বে ২৩ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের আগাম রামাদ্বান সামগ্রী বিতরণ