শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক যুবলীগ নেতার গুলিতে বিএনপি কর্মী আহত

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৫, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক:: যশোরের চৌগাছায় যুবলীগ কর্মী ইমরানের গুলিতে বিএনপি কর্মী আজগর হোসেন (২৫) আহত হয়েছেন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত আজগর ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে। ইমরান একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের ছেলে।

আহতের ফুফাতো ভাই বিপুল হোসেন বলেন, শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা নিয়ে সন্ধ্যায় ইউপি সদস্য কবীর হোসেনের বাবা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে বিএনপি কর্মী ওলিয়ার রহমান এবং গুলিবিদ্ধ আজগরের বাবা ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস আলীর বিতর্ক হয়। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের পণ্ডিত মোড়ে ইউপি সদস্য কবীর হোসেনের চাচাতো ভাই (আলতাফের ভাতিজা) শিপন আমাকে হুমকি দেয় ও আব্বাস-ওলিয়ারদের খুঁজতে থাকে। তখন আমি পণ্ডিত মোড় থেকে চলে যাই।

তিনি বলেন, পরে তারাবির নামাজের আগে গ্রামের মুদি দোকানের সামনে মামাতো ভাই আজগরসহ অন্যদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় আলতাফ হোসেনের আরেক ভাতিজা ইমরান পিস্তল উঁচিয়ে আমার (বিপুল) দিকে গুলি ছোড়ে। আমি সরে গেলে গুলি পাশে থাকা আজগরের পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা ইমরানকে আটক করে মারপিট করে এবং পুলিশে খবর দেয়। তবে এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতারা চিকিৎসা দেওয়ার নাম করে ইমরানকে নিয়ে সরে পড়ে। পুলিশ এসে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার্থে তাকে তার বাবা যশোর জেনারেল  হাসপাতালে গেছেন। তিনি ফিরে এজাহার দায়ের করবেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় চুরি করা অটোরিকশা কেটে বিক্রি করার সময় ১ জনকে আটক করেছে পুলিশ

ওসমানীনগরে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী‘র পক্ষ থেকে ত্রাণ বিতরণ

ওসমানীনগরে এম.ইলিয়াস আলীর সন্ধানে যুবদলের মানববন্ধনে সাধারণ মানুষের ঢল

প্রবাসীর সন্তানেরা দেশে ফিরবে কি না সেটাই বড় শঙ্কা – আনহার আলী

ওসমানীনগরে চেয়ারম্যান গোলাম কিবরিয়া’/র ত্রাণ বিতরণ

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে : অভিযোগ প্রভাবশালীদের নির্যাতনের শিকার গাড়ি চালক ইছমাইলের পরিবার

ওসমানীনগরে পঞ্চম শ্রেণির প্রশ্নপত্রে তৃতীয় শ্রেণির পরীক্ষা গ্রহণ, এলাকায় তুমুল আলোচনা

রাজবাড়ীতে ট্রাকে ট্রাকে ধাক্কায়, ১জন নিহত

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ওসমানীনগরে ৫ মামলায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার