সুরমা সিলেট ডেস্ক:: সিলেটের বালাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মতিনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে মোগলাবাজার থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন। জুলাই আগস্টের ছাত্র-জনতার উপর হামলার ঘটনায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মতিনকে অভিযুক্ত করে, ৫ই আগস্টের পর মোগলাবাজার থানায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামি এম এ মতিনকে গ্রেফতার করা হয়।
সংবাদ টি শেয়ার করুন।


















