ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
০৬ মে (সোমবার) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ময়নুল আহসান, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আফতাব আহমদ,তদন্ত ওসি নিপেন্দ্র নাথ ঘোষ, সালাহ উদ্দিন উপ পরিচালক বিভাগীয় তথ্য অফিস সিলেট,
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ,সাধারণ সম্পাদক, মলয় চক্রবর্তী,সহ-সাধারণ সম্পাদক হারুন রশিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক সুয়েব আহমদ,তাজপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাদীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা,প্রমুখ।
তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা এর পরিচালনায়, বক্তারা বলেন,বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করা একটি কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ প্রণীত হয় যার অধীনে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৭ আগস্ট ২০২৩ তারিখ সর্বজনীন পেনশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী জনকল্যাণমূখী পদক্ষেপ, যা সকল নাগরিকের অবসরকালীন আর্থিক মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনের আওতায় ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সুখী ও সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে একটি সুসংগঠিত সামাজিক সুরক্ষা কাঠামো বিনির্মান করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন। 

















