বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ১৪, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আল আমিন ৫ নামে এক শিশুর। বুধবার (১৩ আগস্ট ) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাতলপাড় গ্রামের শিশু আল আমিন কে ঐ দিন দুপুর ১২ টা থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা পরে তার পরিবারের সদস্য ও প্রতিবেশিরা অনেক খোঁজাখুঁজি করেন এক পর্যায়ে বসতঘরের পাশের বাঁশের সাঁকুর নিচে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখলে স্বজনরা শিশুটির লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত