হারুন রশিদ, ওসমানীনগর,প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল মালিক এর পিতা তাজপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অফিস সহকারী রহমত উল্লাহর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব।
মঙ্গলবার (২৮ মে) দুপুর ২:৫০ ঘটিকায়, রহমত উল্লাহ তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল
(৭০ বছর)। বুধবার সকালে ১০:৩০ ঘটিকায়, তাঁর নিজ বাড়ী ইব্রাহিমপুর ঈদগাহ প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়, পরে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রহমত উল্লাহ ওসমানীনগর সাদীপুর ইউনিয়ন এর ইব্রাহিমপুর গ্রামে ১৫ই জুন ১৯৫৬ সালে একটি সভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন, প্রায় ৩২ বছর তিনি তাজপুর ডিগ্রি কলেজে অফিস সহকারী পদে চাকুরীতে ছিলেন।
রহমতউল্লাহ ছিলেন তাজপুর কলেজের ইতিহাসের এক নীরব স্বাক্ষী। কলেজে তার দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেগেছেন। তাঁর মৃত্যুর সংবাদে তাজপুর কলেজ এবং ওসমানীনগর অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের শোকবার্তায় জানান, জনাব রহমতউল্লাহ একজন নিষ্ঠাবান এবং সৎ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও তাদের শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আরও বলা হয়, জনাব রহমতউল্লাহর কর্মজীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার নিষ্ঠা ও সততার মানদণ্ড আমাদের সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।
মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।


















