সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বিএনপি নেত্রী লুনার গাড়ীতে হামলার ঘটনায় গ্রেফতার আরেকজন

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৭, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে প্রচারপত্র বিতরণ কালে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ মার্চ (সোমবার) বিকালে ওসমানীনগরের থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কওছর মিয়া(২৮)। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার পুত্র।

জানা গেছে, রবিবার ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রচারপত্র বিতরণকালে নিজের গাড়িতে হামলার ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তাহসিনা রুশদির লুনা। গাড়িতে হামলার ঘটনায় জড়িতরা কেন এখনো গ্রেফতার হলো না? মামলার আসামীরা কোথায় আছে? তাদেরকে অবিলম্বে গ্রেফতার কারার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। সোমবার বিকালে রুশদির লুনা গাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী কওছর মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো পক্রিয়াধীন এবং এই মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারের পক্রিকা চলমান রয়েছে।

এদিকে চলতি মাসের মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালাবাজার থেকে একই মামলার আসামি আওয়ামিলীগ নেতা, গোয়ালা বাজার ইউপি সদস্য বেলাল আহমদকে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতার করে।

নিউজ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে মা-বোনসহ পরিবারের ৩ সদস্যকে হত্যা, যুবক আটক

বিশ্বনাথে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে অসহায় শিশুদের সুন্নতে খতনা সম্পন্ন

ভালুকায় দুই চোরকে আটক করেছে থানা পুলিশ

ওসমানীনগরে ১দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

হাসিনার অপপ্রচারকে কৌশলে প্রচার করে দেশে অরাজকতা তৈরী করছে : ইলিয়াস পত্নী লুনা

জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবল খেলোয়াড়ের মৃত্যু

ওসমানীনগরে পুলিশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ওসমানীনগরে ব্যাংক কর্মকর্তার হারানো আইফোন ফিরে পেতে ত্রিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা

হত্যার ভয় দেখিয়ে মাদরাসাছাত্রকে শিক্ষকের বলাৎকার

ওসমানীনগরে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩