মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বন্যা মোকাবেলায় প্রতিমন্ত্রীর জরুরি সভা: লক্ষাধিক মানুষ পানিবন্দী

প্রতিবেদক
moloysylsurma
জুন ১৮, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:

মঙ্গলবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের কনফারেন্স হলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

ইউএনও অনুপমা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসি তদন্ত নিপৃন্দ ঘোষ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, এ অঞ্চলের মানুষের দুর্দশা দেখতে পেয়ে আমরা সচেতনভাবে কাজ করছি। সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছি এবং আগামী দিনগুলোতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

সভায় বক্তারা বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে সকলের সহযোগিতা কামনা করেন। সুশিল সমাজের প্রতিনিধিরা বন্যার্তদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য ও মেডিকেল সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের পর্যাপ্ত প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে জানান।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা তাদের এলাকার ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যে সাহায্য ও পুনর্বাসনের দাবী জানান। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে তীব্র বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ চলছে।

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ওসমানীনগর প্রেসক্লাব

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগরে প্রবাসী জামাল খাঁন ছমছুকে জেলা পরিষদ সদস্য’র সম্মাননা প্রদান

ওসমানীনগরে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ওসমানীনগরে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত পাঁচ শতাধিক বাড়িঘর পানিবন্দি

ওসমানীনগরে হাওর নদী খাল পানি শূন্য খননের অভাব

সিলেট সিটি কর্পোরেশনের ল্যাবার শ্রমিকদের মহান মে দিবস পালিত

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ওসমানীনগরে সৌদি সরকারের পাঠানো দুম্বার গোস্ত এতিমখানা মাদরাসা ও দুস্তদের মাঝে বিতরণ